[ করোনাভাইরাস ]
করোনা পজিটিভ নিয়ে কিস্তি আদায়, আশা অফিস লকডাউন
ফাইল ছবি
মানিকগঞ্জের হরিরামপুরে করোনা পজিটিভ নিয়ে কিস্তি আদায় করায় আশা এনজিও ঝিটকা ব্রাঞ্চের কার্যক্রম বন্ধ করে দিয়েছে প্রশাসন।
বুধবার উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) নির্দেশে গালা ইউপির সহকারী ভূমি কর্মকর্তা মুহাম্মদ আলী এনজিওর কার্যক্রম বন্ধসহ অফিস লকডাউন ঘোষণা করেন।
সহকারী ভূমি কর্মকর্তা আলী জানান, ১৫ জুলাই আশা ঝিটকা ব্রাঞ্চের সহকারী ম্যানেজার করোনাভাইরাসে আক্রান্ত হন। পরে ওই ম্যানেজারের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়। এছাড়া ব্রাঞ্চের সব কর্মীদের নমুনা পরীক্ষা করার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। কিন্তু করোনা পজিটিভ নিয়ে আব্দুর রশীদ ও আমির আলী নামের দুই কর্মী কিস্তি আদায় অব্যাহত রাখেন। এমন অভিযোগে তাদের ব্রাঞ্চ অফিসটি লকডাউন করা হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
করোনাভাইরাস
লিংক সফলভাবে কপি হয়েছে!