ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ করোনাভাইরাস ]

মেহেরপুরে র‌্যাব সদস্যসহ তিনজন করোনায় আক্রান্ত

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৭, ২১ জুন ২০২০
মেহেরপুরে র‌্যাব সদস্যসহ তিনজন করোনায় আক্রান্ত
মেহেরপুর সদর হাসপাতাল

মেহেরপুরে একজন র‌্যাব সদস্যসহ তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা হলেন জেলা গাংনী র‌্যাব ক্যাম্পের এএসআই খবির মিয়া, মেহেরপুর শহরের কাশ্যবপাড়ার তানিয়া, ও সদর উপজেলার কোলা গ্রামের তরিকুল ইসলাম। 

রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন।

সিভিল সার্জন আরো বলেন, কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে ৩৩ জনের নমুনা পরীক্ষার ফল পাওয়া গেছে। এতে তিনজনের করোনা সনাক্ত হয়েছে। আক্রান্তদের বাড়িসহ আশে-পাশের কয়েকটি বাড়ি লকডাউনের প্রক্রিয়া চলছে। 

তিনি আরো বলেন, খবির মিয়াকে প্রাথমিকভাবে র‌্যাব ক্যাম্পের রুম আইসোলেশনে রাখা হয়েছে। অন্য দুইজনকে তাদের বাড়িতে রাখা হয়েছে। এ নিয়ে এ জেলায় মোট দুইজন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ২০ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ৪ জন। চিকিৎসাধীন রয়েছেন ১৮ জন। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!