ঢাকা,  বৃহস্পতিবার   ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল করোনায় আক্রান্ত 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:২২, ১৯ জুন ২০২০
স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল করোনায় আক্রান্ত 
নির্মল রঞ্জন গুহ

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখন তিনি তার নিজ বাসায় অবস্থান করছেন।

শুক্রবার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি আ ফ ম বাহাউদ্দীন নাছিম ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাহাউদ্দীন নাছিম বলেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ তিন-চারদিন আগে ঠাণ্ডা জ্বর ও কাশি ছিলো। পরবর্তীতে করোনা পরীক্ষা করার পরে তার করোনা পজিটিভ আসে।

Advertisement

করোনাভাইরাসের প্রথম থেকেই স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা জনগণের সহযোগিতায় মাঠে সরব ছিলেন বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!