[ করোনাভাইরাস ]
অর্থনৈতিক মহামন্দা কাটাতে প্রণোদনা বাড়াবে জাপান
করোনা মোকাবিলা
অর্থনৈতিক মহামন্দা কাটাতে প্রণোদনা বাড়াবে জাপান
বিশ্বের অন্যান্য দেশের মতো জাপানেও হানা দিয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এ ভাইরাসের কারণে ব্যাপক ধস নেমেছে দেশটির অর্থনীতিতে। অর্থনৈতিক এ মন্দা কাটাতে আর্থিক প্রণোদনা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
সোমবার আর্থিক উদ্দীপনা বাড়িয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ‘ব্যাংক অব জাপান’। এছাড়া ঋণ গ্রহণের ব্যয় কম রাখার জন্য অসীম পরিমাণে বন্ড কেনার প্রতিশ্রুতিও দিয়েছে তারা।
ব্যাংক অব জাপান’র গভর্নর হারুহিকো কুরোদা বলেন, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে বিশ্বের অন্যান্য দেশের মতো জাপানের অর্থনীতিতেও দারুণ প্রভাব পড়েছে।
তিনি আরো বলেন, এ প্রণোদনার ফলে আগামী তিন বছরে ২ শতাংশ মুদ্রাস্ফীতি থাকবে দেশটিতে।
এক বিবৃতিতে ব্যাংক অব জাপান জানায়, প্রণোদনা প্যাকেজ হিসেবে ব্যাপক পরিমাণ বন্ড ইস্যু করেছে দেশটির সরকার। দেশের বাজার পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত সরকারের ইস্যুকৃত এ বন্ডগুলো এবং স্বল্পমেয়াদি সিকিউরিটিগুলো কিনে নিবে তারা।
সূত্র- রয়টার্স
ডেইলি-বাংলাদেশ/এসএমএফ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!