ঢাকা,  বুধবার   ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

[ সংযোগ ]

উত্তরায় শুরু হচ্ছে ‘টগুমগু শরৎ মেলা’

ডেইলি বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৫:৩১, ১৪ অক্টোবর ২০২৬
উত্তরায় শুরু হচ্ছে ‘টগুমগু শরৎ মেলা’
উত্তরায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘টগুমগু শরৎ মেলা’।

উত্তরায় পরিবারকেন্দ্রিক আয়োজন ‘টগুমগু শরৎ মেলা’ শুরু হতে যাচ্ছে আগামী ১৫ অক্টোবর। টগুমগু প্যারেন্টিং হাবে আয়োজিত এ উৎসবে কেনাকাটার পাশাপাশি শিশু ও পরিবারের জন্য থাকছে বিনোদনমূলক বিভিন্ন আয়োজন।

মেলার অংশ হিসেবে ১৫ থেকে ১৭ অক্টোবর, প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত বিভিন্ন পণ্যের স্টল থাকবে। এতে জুয়েলারি, কসমেটিকস, পোশাক, হোম ডেকোর, খেলনা ও ইলেকট্রনিক্সসহ বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রি করা হবে। পাশাপাশি থাকবে বিভিন্ন ধরনের খাবারের স্টল।

শিশুদের বিনোদনের জন্য আয়োজন করা হয়েছে পাপেট শো ও ম্যাজিক শো। শিশু ও বড়দের অংশগ্রহণে থাকবে ক্রাফটিং ওয়ার্কশপ। পরিবারের সদস্যদের একসঙ্গে বিনোদনের সুযোগ দিতে থাকছে বিনামূল্যে মুভি প্রদর্শনী।

আয়োজকদের মতে, ব্যস্ত নগরজীবনে পরিবারের সদস্যদের একসঙ্গে সময় কাটানো এবং শিশুদের জন্য আনন্দময় ও সৃজনশীল অভিজ্ঞতা তৈরির লক্ষ্যেই এ আয়োজন।

টগুমগু শরৎ মেলা অনুষ্ঠিত হবে টগুমগু প্যারেন্টিং হাব, বাড়ি ০৯, সোনারগাঁও জনপথ রোড, সেক্টর ১২, উত্তরা, ঢাকায়।

ডেইলি-বাংলাদেশ/কেয়ার/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!