ঢাকা,  বৃহস্পতিবার   ১২ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

[ সাতরং ]

বিশ্বের উচ্চতম মানবসৃষ্ট জলপ্রপাত, বয়স ২২০০ বছর!

সাতরঙ ডেস্ক
প্রকাশিত: ১২:১৮, ১০ জুলাই ২০২০
বিশ্বের উচ্চতম মানবসৃষ্ট জলপ্রপাত, বয়স ২২০০ বছর!
মারমোরা জলপ্রপাত

পাহাড় আর সমুদ্র সৌন্দর্যপিপাসু মানুষকে টানে বেশি। স্রষ্টার সৃষ্টি এই প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মোহিত করবেন। একবার গেলে বারবার ফিরে যেতে মন চাইবে সেই সবুজের মাঝে। এর মধ্যে জলপ্রপাত প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম নিদর্শন। সুউচ্চ পাহাড়ের গা বেয়ে নিচে পাথরের উপর আছড়ে পরা জলরাশি আপনাকে মুগ্ধ করবেই।  

জলপ্রপাত সাধারণত প্রাকৃতিকভাবেই সৃষ্ট। বিশ্বের বিভিন্ন জায়গায় পাহাড়ি অঞ্জলে দেখা যায় জলপ্রপাত। এর জলরাশির নেমে আসা দেখে মনে হতে পারে যেন তুলা উড়ে আসছে নিচে। আর এর মোহনীয় সুর আপনাকে নিজে যাবে অন্য এক ভুবনে। বিশ্বের সবচেয়ে বড় জলপ্রপাত নায়াগ্রা জলপ্রপাত দেখেছেন কি? যেটি ইউনেস্কোর সপ্তাশ্চার্যের একটি। এটি প্রাকৃতিকভাবেই তৈরি। তবে জানেন কি? অবিশ্বাস্য হলেও সত্য সর্বোচ্চ উঁচু জলপ্রপাতের মধ্যে একটি মানবসৃষ্ট। অবাক হচ্ছেন? ভাবছেন কীভাবে সম্ভব এটি তৈরি করা। তাও আবার সবচেয়ে উঁচু জলপ্রপাতের তোকমাটি ধরে আছে ২২০০ বছর ধরে।  

সুউচ্চ এই জলপ্রপাত মানবসৃষ্ট ইতালির মারমোরা জলপ্রপাত তেমনই একটি মানবসৃষ্ট জলপ্রপাত।  ইতালির উম্বরিয়া অঞ্চলের তের্নি শহর থেকে প্রায় আট কিলোমিটার পূর্বে ক্যাসাকাটা ডেল মারমোরা বা মারমোরা জলপ্রপাত অবস্থিত। অপূর্ব এই জলপ্রপাতটি তিন স্তর বিশিষ্ট। এই জলপ্রপাত একসময় ‘গ্র্যান্ড ট্যুরের’ অংশ ছিল। যেখানে সতের এবং আঠার শতকে ধনী ইংরেজ তরুণরা ফ্রান্স এবং ইতালি জুড়ে থাকা শিল্প, সংস্কৃতি এবং পাশ্চাত্য সভ্যতার শিকড় সন্ধানের জন্য ভ্রমণ করতেন। প্রাকৃতিক দৃশ্য দেখলে অনেকের কাছেই হয়তো অবিশ্বাস্য মনে হতে পারে অপরূপ এই জলপ্রপাতটি মনবসৃষ্ট। মারমারো জলপ্রপাতের মোট উচ্চতা ১৬৫ মিটার। যা বিশ্বের উচ্চতম মানবসৃষ্ট জলপ্রপাত। এর তিন স্তরের মধ্যে সবচেয়ে উপরের স্তরের উচ্চতা ৮৩ মিটার। এটির সৌন্দর্য শুধু নয়, মানুষের হাতে তৈরির জন্যই বেশি আকর্ষনীয় এই জলপ্রপাত।  
           
খ্রিষ্টপূর্ব দ্বিতীয় শতকে এখানে কোনো জলপ্রপাত ছিল না। মারমোরা জলপ্রপাতের স্থানে সেসময় ভেলিনো নদী সংলগ্ন রেইতের সমভূমি অঞ্চলের একটি জলাভূমি ছিল। জলাভূমির স্থবির পানি সেসময় অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়েছিল। আর আশেপাশে বসবাসকারী জনগণের অসুস্থতা এবং স্বাস্থ্যের ক্ষতির জন্য এই জলাভূমিকে দায়ী মনে করা হতো। সে কারণেই রোমান কন্সাল ম্যানিয়াস কুরিয়াস ডেন্টাটাস খ্রিষ্টপূর্ব ২৭১ অব্দে একটি খাল খননের নির্দেশ দেন। যেটি কুরিয়ানো ট্রেন্স নামে পরিচিত ছিল। জলাবদ্ধতা নিষ্কাশন এবং মারমোরের প্রাকৃতিক অতিরিক্ত পানির প্রবাহের জন্য এই জলপ্রপাত সৃষ্টি করা হয়। সেখান থেকে নেরা নদীতে পানি পড়ার ব্যবস্থা করা হয়। তবে এই সমাধানটি প্রত্যাশা মতো কার্যকর হয়নি। রেইতি উপত্যকায় বন্যা অব্যাহত থাকে। ভেলিনো নদীর পানি বেশি হলে পানি সরিয়ে নেয়ার কোনো ব্যবস্থা নেই। তাই তের্নি উপত্যকাও প্লাবিত হতে থাকে।

মারমোরা জলপ্রপাত বানানো হয়েছিল ২২০০ বছর আগে ফলে মনবসৃষ্ট এই খাল নতুন সমস্যার সৃষ্টি করে। এ নিয়ে তের্নি এবং রেইতি উপত্যকার বাসিন্দারা বিবাদে জড়িয়ে পড়ে। যা দীর্ঘদিন ধরে চলতে থাকে। একপক্ষ ছিল খালটি বন্ধ করার পক্ষে। অন্যপক্ষ ছিল প্রসারিত করার পক্ষে। বিষয়টি নিয়ে এই দুই জনবসতির মধ্যে এতোটাই সঙ্কট সৃষ্টি হয়েছিল যে, এটি খ্রিষ্টপূর্ব ৫৪ অব্দে রোমান সিনেটেও আলোচানার বিষয় হয়েছিল। তবে এই সমস্যার সমাধান হয়নি। এমনকি পরবর্তী কালেও কয়েক শতাব্দী ধরে বিষয়টি অমীমাংসিত থেকে যায়। 
 
রোমান সাম্রাজ্যের পতনের পর, বর্বর আগ্রাসন এবং সামন্ততান্ত্রিক ব্যবস্থার বিকাশ হয়। ফলে অনেক সমতল এবং পল্লী অঞ্চল ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে পড়ে। এসময় কুরিয়ানো চ্যানেলটির রক্ষণাবেক্ষণের অভাবে বিভিন্ন স্থানে পলি জমতে থাকে। ফলে রেইতি উপত্যকা পুনরায় বন্যা এবং জলাবদ্ধতার শিকার হয়। এই পরিস্থিতি অব্যাহত থাকে পঞ্চদশ শতাব্দী পর্যন্ত। পোপ দ্বাদশ গ্রেগরি  মূল প্রবাহটি পুনরুদ্ধারের জন্য ১৫ শতকে একটি খাল খননের নির্দেশ দিয়েছিলেন। ১৬ শতকের মধ্যভাগে পোপ তৃতীয় পল প্রবাহটির আরো উন্নতি সাধন করেন।

ওপার সৌন্দর্যের হাতছানি দেয় মারমোরা তবে মারমোরা জলপ্রপাত বর্তমান রূপ লাভ করে ১৮ শতকের শেষার্ধে। এসময় পোপের নির্দেশে বিখ্যাত ইতালীয় স্থপতি আন্দ্রেয়া ভিসি তিন স্তর বিশিষ্ট জলপ্রপাত সৃষ্টির নকশা করেছিলেন। আন্দ্রেয়া ভিসি জলপ্রপাতটির বেশ কিছু পরিবর্তনের মাধ্যমে রেইতি এবং তের্নি অঞ্চলের বন্যার সমস্যা সমাধান করতে পেরেছিলেন। তার কার্যক্রম সম্পাদনের প্রায় দু’শ বছর এই জলপ্রপাতে আর কোনো সংস্করণ করা হয়নি। তবে ভেলিনো নদীতে বর্তমানে একটি জলবিদ্যুৎ কেন্দ্র আছে। ফলে জলপ্রপাতের পানি কম বা বেশি প্রবাহ নির্ভর করে জলবিদ্যুৎ কেন্দ্রটির উপর। 
প্রতিদিন এখানে দু’বার পানি ছাড়া হয়। তবে ছুটির দিনে পর্যটকদের উপভোগ করার জন্য জলপ্রপাতে অতিরিক্ত পানি প্রবাহিত করা হয়। মোটামুটি সারা বছরই এখানে পর্যটকের ভিড় লেগেই থাকে। সারাবিশ্ব থেকে এই জলপ্রপাত দেখতে আসেন সৌন্দর্য পিপাসুরা। এটি রক্ষণাবেক্ষণের জন্য স্থানীয় সরকার নানা পদক্ষেপ নিয়ে থাকেন। এছাড়াও পর্যটকদেরও দেয়া থাকে বিভিন্ন বিধি নিষেধ। 

সূত্র: অ্যামিউজিংপ্লানেটস  

ডেইলি-বাংলাদেশ/জেএমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!