বুধবার গুলশান ও পল্টন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১ কেজি ৪০ গ্রাম ট্রেট্রাহাইড্রো ক্যানাবিনলযুক্ত কুশ, ৬০ গ্রাম ক্যানাবিনলযুক্ত কান্ডি, ৩৮ গ্রাম তরল ক্যানাবিনয়েড, ১৮ গ্রাম ম্যাজিক মাশরুম, মাদক বিক্রির ১ লাখ ৫ হাজার টাকা ও বিদেশি মদ উদ্ধার করা হয়।
মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) ঢাকা মেট্রোর (উত্তর) উপ-পরিচালক শামীম আহম্মেদ জানান, থাইল্যান্ড ও কানাডা থেকে তারা এসব মাদকদ্রব্য আনতেন। অত্যাধুনিক অ্যাপভিত্তিক বিভিন্ন গ্রুপের সদস্যদের কাছে কৌশলে মাদক পৌঁছে দিতেন তারা। গুলশান ও বনানীসহ ঢাকার বিভিন্ন এলাকার ধনাঢ্য তরুণ-তরুণী উচ্চমূল্যে এসব মাদক কিনে সেবন করেন।
.png)