ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় নিহত শিশু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩:৪০, ২৩ নভেম্বর ২০২৪
রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় নিহত শিশু
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল- ফাইল ফটো

রাজধানীর হাজারীবাগে প্রাইভেটকারের ধাক্কায় আব্দুল্লাহ নামের ৫ বছরের শিশু নিহত হয়েছে।

নিহত আব্দুল্লাহ মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ি উপজেলার মুদি-দোকানি আউয়াল হাওলাদারের ছেলে। দুই ভাই এক বোনের মধ্যে সে ছিল ছোট।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে হাজারীবাগ বসিলা ওয়াশপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

Advertisement

এসব তথ্য নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম। 

তিনি বলেন, সকালে শিশুটি বাসার অদূরে খেলাধুলার সময়ে একটি প্রাইভেটকার ধাক্কা লেগে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

সেখান থেকে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে রাত সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। পরে নিহতের পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে রাত ১০টার দিকে শিশুটির মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!