শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটের সামনে এ বিক্ষোভ মিছিল করে তারা।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ তিসরী ইনসাফ দলের চেয়ারম্যান মিনহাজ প্রধান। এ সময় সংগঠনের সদস্য আহম্মাদী আলীসহ ১৫-২০ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
.png)
মিছিল শেষে মিনহাজ প্রধান বলেন, আমাদের অবস্থান থেকে হয়তো বড় ধরনের কোনো প্রতিবাদ করতে পারব না। কিন্তু ইসরায়েলের সব পণ্য বয়কট করে তাদেরকে অর্থনৈতিক সংকটে ফেলতে পারি। সেই সঙ্গে দখলদার ইসরায়েল আমাদের দেশে কোনো বিনিয়োগ করলে তা আমরা কঠোর হাতে প্রতিরোধ করবো বলেও হুঁশিয়ার দেন তিনি।