ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রায়েরবাজারে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র-গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:০৫, ১৫ সেপ্টেম্বর ২০২৪
রায়েরবাজারে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র-গুলি উদ্ধার
ফাইল ফটো

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি পিস্তল ও ৩০০ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-২)।

শনিবার র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) শিহাব করিম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, অবৈধ অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-২ এর একটি দল রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি পিস্তল ও ৩০০ রাউন্ড গুলি উদ্ধার করে।

Advertisement

শিহাব করিম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব দুষ্কৃতকারী ও স্বার্থান্বেষী মহলের অপতৎপরতার সঙ্গে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে নজরদারি অব্যাহত রেখেছে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!