ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

শাহবাগ ছেড়েছেন আন্দোলনকারীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:২৯, ২ আগস্ট ২০২৪
শাহবাগ ছেড়েছেন আন্দোলনকারীরা
ছবি: সংগৃহীত

৯ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে রাজধানীর শাহবাগ মোড় ছেড়েছেন আন্দোলনকারীরা। পরে তারা মিছিল নিয়ে শাহবাগ থেকে সায়েন্সল্যাবের দিকে চলে যায়।

এর আগে, শুক্রবার বিকেল ৫টার দিকে শাহবাগ মোড়ে এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক ও ঢাকা কলেজের শিক্ষার্থী রাকিব হোসেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, পুলিশ শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছে। এছাড়া শিক্ষার্থীসহ সাধারণ মানুষের ওপর গণগ্রেফতার চালিয়েছে। এসবের বিচার না হওয়া পর্যন্ত আমরা ক্ষান্ত হবো না।

Advertisement

এ সময় রাজধানীর বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের হাজারেরও বেশি শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এর আগে, সায়েন্সল্যাবে কয়েক ঘণ্টা বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে বৃষ্টির মধ্যেই ৪টা ১২ মিনিটে সায়েন্সল্যাব থেকে গণমিছিল বের করা হয়। বিকেল পৌনে ৫টার দিকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে পৌঁছান তারা। শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে নানা স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!