শুক্রবার দুপুর ২টার দিকে জেলা শহরের চকবাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজের পর শহরের চকবাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে একটি মিছিল নিয়ে যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীরা শহর প্রদক্ষিণ করে। এতে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহউদ্দিন টিপু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়াসহ অনেকে।
.png)
এদিকে হঠাৎ করে চকবাজার ব্রিজ এলাকা থেকে কোটা আন্দোলনকারী শতাধিক শিক্ষার্থী ঝটিকা মিছিল বের করে। এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের বাসভবনে ইট পাটকেল নিক্ষেপ করে শিক্ষার্থীরা। পরে তাদের ধাওয়া দিলে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের ১০ জন আহত হন।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) হাসান মোস্তফা স্বপন জানান, আন্দোলনকারী শিক্ষার্থী ও যুবলীগ-ছাত্রলীগের মধ্যে মিছিল করা নিয়ে উত্তেজনা দেখা দেয়। কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।