ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রাকের সঙ্গে সংঘর্ষ, কাভার্ডভ্যান চালক নিহত

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:০২, ১ আগস্ট ২০২৪
ট্রাকের সঙ্গে সংঘর্ষ, কাভার্ডভ্যান চালক নিহত
দুর্ঘটনাকবলিত গাড়ি

হবিগঞ্জের বাহুবলে ট্রাকের সঙ্গে কাভার্ডভ্যানেরর সংঘর্ষে সোহেল রানা নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার পুটিজুরী মাজার গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল রানা শেরপুর নকলা উপজেলার কায়দা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানের চালক ছিলেন। আহত হয়েছেন যশোর কেশবপুর উপজেলার লক্ষীনাথকাটি গ্রামের বাসিন্দা ও ট্রাকচালক জায়েদ মিয়া।

বাহুবল ফায়ার সার্ভিসের লিডার জয়নাল আবেদিন বলেন, ঢাকাগামী ট্রাকের সঙ্গে সিলেটগামী একটি কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে ট্রাকটি মহাসড়কের পাশে উল্টে যায়। আমরা আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কাভার্ডভ্যান চালক সোহেলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত ট্রাকের চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!