সোমবার র্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম এ তথ্য জানান।
গ্রেফতারকৃত মাসুদুর রহমান কুষ্টিয়া সদরের আব্দুল মহসিনের ছেলে।
.png)
এএসপি শিহাব করিম বলেন, গ্রেফতার মাসুদুর রহমান নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘হিযবুত তাহরীর’র শীর্ষ নেতা ও দাওয়াতি বিভাগের দায়িত্বশীল সদস্য। রাজধানীর মোহাম্মদপুর থানা ও শেরেবাংলা নগর থানার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। তিনি দীর্ঘদিন আত্মগোপনে থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে চলছিলেন।
তিনি আরো বলেন, মাসুদুর রহমান আত্মগোপনে ‘হিযবুত তাহরীর’র কার্যক্রম অব্যাহত রাখেন। গ্রেফতার মাসুদুর রহমান ২০০৭ সালে পড়াশোনা করা অবস্থায় নিষিদ্ধ ‘হিযবুত তাহরীর’র সঙ্গে জড়িত হন। তিনি এমবিএ শেষে একটি রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে জড়িত থাকা অবস্থায় উগ্র জঙ্গিবাদী বই প্রচার ও তরুণ প্রজন্মকে জঙ্গিবাদে উৎসাহিত করে আসছিলেন।
এছাড়া বিভিন্ন মসজিদে রাষ্ট্র ও সরকারবিরোধী লিফলেট বিতরণ ও দাওয়াতি কাজ করছিলেন। পরবর্তীতে ২০১২ সালে দুই মামলায় তিনবার গ্রেফতার হন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার জন্য কুষ্টিয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।