তবে মেট্রোরেলের ভাড়ায় ভ্যাট যোগ করার উপায় খুঁজতে এরই মধ্যে কমিটি গঠন করা হয়েছে। এর প্রধান হয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক।
বৃহস্পতিবার সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী এসব তথ্য নিশ্চিত করে বলেন, আমরা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে যে বৈঠক করেছি তাতে মেট্রোরেলের ভাড়ায় ভ্যাট আরোপের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।
.png)
তিনি বলেন, এনবিআর ও মেট্রোরেল সদস্যদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। তারা এক মাসের মধ্যে জানাবে মেট্রোরেলের টিকিটের ওপর ভ্যাট কীভাবে যোগ করা যায়।
ডিএমটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক আরো বলেন, আমরা সড়ক বিভাগ বা ডিএমটিসিএল কিন্তু কখনো বলিনি, এনবিআরকে ভ্যাট দেবো না। আমরা ভ্যাট দিতে চাই। তবে এ ভ্যাট ইনক্লুড করার পরে যাত্রী সাধারণের ওপর যেন চাপ না পড়ে, সেদিকেও খেয়াল রাখতে হবে৷।
দেশে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) ট্রেনের টিকিটের ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপ আছে। একইভাবে মেট্রোরেলের ভাড়া থেকেও ভ্যাট আদায়ের চিন্তা করছে এনবিআর। এ নিয়ে সংস্থাটি কঠোর অবস্থানে থেকে ডিএমটিসিএলকে বলেছে যাত্রীদের বিদ্যমান ভাড়া থেকেই ভ্যাট কেটে এনবিআরকে পরিশোধ করতে হবে। ভ্যাট পরিশোধের পর বাকি টাকা পাবে মেট্রোরেল কর্তৃপক্ষ।
তবে মেট্রো কর্তৃপক্ষ আয় কমাতে রাজি নয়। বর্তমান ভাড়ার সঙ্গে ভ্যাট যোগ করে এখনই ভাড়া বাড়াতেও রাজি নয় ডিএমটিসিএল। তাই তারা ভ্যাট অব্যাহতির মেয়াদ আরো বাড়াতে বর্তমান ভাড়াই কার্যকর রাখতে চায়।