ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

নতুন সময়সূচিতে চলছে মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:২০, ১৯ জুন ২০২৪
নতুন সময়সূচিতে চলছে মেট্রোরেল
ফাইল ফটো

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আজ বুধবার থেকে নতুন সময়-সূচিতে চলছে অফিস-আদালত। আর নতুন সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে মেট্রোরেল চলাচলের সূচিতেও আনা হয়েছে পরিবর্তন। এ লক্ষ্যে মেট্রোরেলের পিক ও অফ পিক আওয়ারের সময় পরিবর্তন আনা হয়েছে।

এদিকে নতুন সময়সূচি কার্যকর হলেও আগের মতোই শুক্রবার সাপ্তাহিক ছুটিতে বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল।

মেট্রোরেলের নতুন সময়সূচি অনুযায়ী, উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত সকাল ৭টা ১০ মিনিট থেকে সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত আগের মতো স্পেশাল অফ পিক থাকবে। এই সময় হেডওয়ে হবে ১০ মিনিট। আর সকাল ৭টা ৩১ মিনিট থেকে সকাল ১১টা ৩৬ মিনিট পর্যন্ত পিক আওয়ার। এই সময় হেডওয়ে হবে ৮ মিনিট।

Advertisement

সকাল ১১টা ৩৭ মিনিট থেকে দুপুর ২টা ২৪ মিনিট পর্যন্ত অফ পিক আওয়ার। এ সময় হেডওয়ে হবে ১২ মিনিট।

আবার দুপুর ২টা ২৫ মিনিট থেকে রাত ৮টা ৩২ মিনিট পর্যন্ত পিক আওয়ার। এ সময় হেডওয়ে হবে ৮ মিনিট। এরপর রাত ৮টা ৩৩ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত আবার স্পেশাল অফ পিক। এ সময় মেট্রোরেলের হেডওয়ে হবে ১০ মিনিট।

এ ছাড়া মতিঝিল থেকে উত্তরা উত্তর পর্যন্ত সকাল ৭টা ৩০ মিনিট থেকে সকাল ৮টা পর্যন্ত স্পেশাল অফ পিক। এ সময় হেডওয়ে ১০ মিনিট। সকাল ৮ টা ১ মিনিট থেকে বেলা ১২টা ৮ পর্যন্ত পিক আওয়ার। এ সময় হেডওয়ে হবে ৮ মিনিট। বেলা ১২টা ৯ মিনিট থেকে বিকেল ৩টা ৪ মিনিট পর্যন্ত স্পেশাল অফ পিক। এ সময় হেডওয়ে হবে ১২ মিনিট।

আবার দুপুর ৩টা ৫ মিনিট থেকে রাত ৯টা ১২ মিনিট পর্যন্ত পিক আওয়ার। এ সময় হেডওয়ে হবে ৮ মিনিট। রাত ৯টা ১৩ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত স্পেশাল অফ পিক। এ সময় হেডওয়ে হবে ১০ মিনিট।

এর আগে, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক জানান, গত ৬ জুন সরকার থেকে অফিসের সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত করা হয়েছে। এ সময়সূচি ঈদের পর ১৯ জুন থেকে কার্যকর হবে। সেজন্য মেট্রোরেলের পিক ও অফ পিক আওয়ারের সময়েও পরিবর্তন আনা হয়েছে।
 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: মেট্রোরেল
লিংক সফলভাবে কপি হয়েছে!