বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
এম এ এন সিদ্দিক বলেন, আমরা এরই মধ্যে মন্ত্রণালয়ের মাধ্যমে এনবিআরকে চিঠি দিয়েছি। আশা করি, ভ্যাট আরোপ করা হবে না। তবে ১ জুলাই থেকে ভ্যাট আরোপ করা হলে মেট্রোরেল ভাড়া বাড়াতে হবে।
.png)
তিনি আরো বলেন, সরকারি অফিসের নতুন সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী ১৯ জুন থেকে মেট্রোরেলের পিক এবং অফ আওয়ারের সময় পরিবর্তন করা হবে।
ডিএমটিসিএলের এমডি বলেন, মেট্রোরেলে চলাচলে পুরনো সব বিধি-নিষেধের সঙ্গে ঈদুল আজহা উপলক্ষে নতুন বিধি-নিষেধ যুক্ত হবে। মেট্রোরেলে কেউ কোরবানির পশুর চামড়া এবং কাঁচা অথবা রান্না করা মাংস বহন করতে পারবেন না।
ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে বলেও জানান তিনি।