ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

শাহজালালে উড়োজাহাজে মিললো ৩৮ সোনার বার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২২, ৩ জুলাই ২০২৪
শাহজালালে উড়োজাহাজে মিললো ৩৮ সোনার বার
সংগৃহীত ছবি

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩৮টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। এসব সোনার বাজারমূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা।

বুধবার ভোর সাড়ে ৫টায় ওমানের মাস্কাট থেকে আসা সালাম এয়ারলাইন্সের একটি ফ্লাইট তল্লাশিকালে এসব সোনা পাওয়া যায়। অধিদফেতরের কর্মকর্তাদের কাছে সোনা চোরাচালানের আগাম তথ্য ছিল। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।

Advertisement

শাহজালালের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী পরিচালক প্রদীপ কুমার সরকার বলেন, তল্লাশিকালে উড়োজাহাজটির সিট নং ২ (ডি-ই-এফ) এর ওপরে লাগেজ রাখার কেবিনে কালো স্কসটেপ মোড়ানো দুটি ভারী বস্তু পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। উড়োজাহাজটির দায়িত্বরদের সামনে ভিডিও ধারণ করে কালো স্কসটেপে মোড়ানো বস্তু দুটি কাস্টমস হলের ইনভেন্টরিতে আনা হয়।

তিনি আরো বলেন, বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে কালো স্কসটেপ কেটে ৩৮ পিস ( প্রতি পিস ১০ তোলা) গোল্ডবার পাওয়া যায়। যার ওজন ৪ কেজি ৪২০ গ্রাম। উদ্ধারকৃত গোল্ডবারের আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা। জব্দ করা সোনা ঢাকা কাস্টমস হাউজের শুল্ক গুদামে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!