ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ঈদের দ্বিতীয় দিনে চলছে মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদেক
প্রকাশিত: ১৩:৩৩, ১৮ জুন ২০২৪
ঈদের দ্বিতীয় দিনে চলছে মেট্রোরেল
ফাইল ফটো

ঈদের দ্বিতীয় দিন সকাল থেকে মেট্রোরেল চলাচল করছে। মঙ্গলবার সকাল ৭টা ১০ মিনিটে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্য যাত্রা শুরু করে মেট্রোরেল। 

তবে ছুটির দিন হলেও মেট্রোরেলে ভ্রমণপিপাসুদের উপস্থিতি ছিল খুবই কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভ্রমণপিপাসুদের উপস্থিতি বাড়তে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার সকালে সরেজমিন রাজধানী পল্লবী, আগারগাঁও, বিজয় স্মরণী, ফার্মগেট ও কারওয়ান বাজার মেট্রো স্টেশন ঘুরে এ চিত্র চোখে পড়েছে। 

Advertisement

মেট্রোরেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজধানীর বিভিন্ন স্থানে বৃষ্টি, বৈরী আবহাওয়াসহ নানা কারণে মেট্রোরেলে যাত্রীর সংখ্যা কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী সংখ্যা বাড়বে বলে তারা আশা করছেন।

উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশনে দেখা যায়, তেমন যাত্রী নেই। স্টেশনের কর্মকর্তা-কর্মচারীরা অবসর সময় পার করছেন। কাউন্টারে দেখা মেলেনি চিরচেনা টিকিট বিক্রির দীর্ঘলাইন। হাতে গোনা কয়েকজন যাত্রী অপেক্ষা ছাড়াই মেশিনের সাহায্যে টিকিট কেটেছেন। । 

তবে দায়িত্বরত আনসার সদস্য, এমআরটি পাস চেকার এবং পরিছন্নতাকর্মীর কাজে নিয়োজিতদের উপস্থিতি দেখা গেছে। এছাড়া ট্রেনের ভেতরে কিছু যাত্রী লক্ষ্য করা গেছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: মেট্রোরেল
লিংক সফলভাবে কপি হয়েছে!