এদিন সকালে মিরপুর-১১ নম্বর স্টেশনে মতিঝিলগামী একটি ট্রেন বন্ধ হয়ে দাঁড়িয়েছিল। আর এ সময় উত্তরাগামী ট্রেনটি মিরপুর-১০ নম্বর স্টেশনে আটকে ছিল। এসময় প্ল্যাটফর্ম থেকে ঘোষণা করা হয়, যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেল চলাচলে দেরি হচ্ছে।
এদিকে আধা ঘণ্টা মেট্রোরেলের চলাচল বন্ধ থাকায় স্টেশনগুলোতে যাত্রীদের ভিড় বাড়ে। এতে ভোগান্তিতে পড়েন অফিসগামী যাত্রীসহ সাধারণ যাত্রীরা।
.png)
মেট্রোরেল বর্তমানে সকাল ৭টা থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত চলাচল করছে। উত্তরা থেকে মতিঝিল অভিমুখী ট্রেনের পিক আওয়ার হচ্ছে সকাল ৭টা ৩১ মিনিট থেকে ১১টা ৪৮ মিনিট পর্যন্ত। আবার বিকেল ৩টা ১৩ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত পিক আওয়ার হিসেবে গণ্য হয়।
অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা রুটের পিক আওয়ার শুরু হয় সকাল ৮টা ১ মিনিট থেকে ১২টা ৮ মিনিট এবং বিকেল ৩টা ৫৩ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত।
মেট্রোরেল পিক আওয়ারে প্রতি ৮ মিনিট পরপর চলাচল করে। আর অফ পিক আওয়ারে ১২ মিনিট পরপর চলাচল করে।