ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

২ ঘণ্টা পর মেট্রোরেল চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৯, ২৭ মে ২০২৪
২ ঘণ্টা পর মেট্রোরেল চলাচল শুরু
ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় রেমালের কারণে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না থাকায় প্রায় ২ ঘণ্টা বন্ধ থাকার পর সকাল ১০টা ৮ মিনিটের দিকে মেট্রোরেল পুনরায় চলাচল শুরু হয়েছে। 

মেট্রোরেল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

দীর্ঘক্ষণ বন্ধ থাকার পর উত্তরা উত্তর স্টেশন থেকে সকাল ১০টা ৮ মিনিটে মেট্রোরেল ছেড়েছে বলে জানান যাত্রীরা। তারা জানান, সকাল থেকে কর্মস্থলে যাওয়ার জন্য মেট্রোর অপেক্ষায় ছিলেন। দায়িত্বপ্রাপ্তরা সুনির্দিষ্ট কিছু জানাতে পারেননি। পরে সকাল ১০টা ৮ মিনিটের দিকে মেট্রোরেল ছেড়েছে।

Advertisement

এর আগে, মেট্রোরেল বন্ধ থাকার তথ্য জানান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপক মাহফুজুর রহমান।

তিনি বলেন, সকালে উত্তরা থেকে একটি ট্রেন ছেড়েছিল। কিন্তু সেটি মিরপুর-১০ এ এসে বন্ধ হয়ে যায়। এরপর কোনো স্টেশন থেকেই আর কোনো ট্রেন চলেনি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!