ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

কমলাপুর রেলস্টেশনে অসুস্থ হয়ে এক ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:০৬, ১ মে ২০২৪
কমলাপুর রেলস্টেশনে অসুস্থ হয়ে এক ব্যক্তির মৃত্যু
ফাইল ফটো

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে অসুস্থ হয়ে মোশারফ হোসেন নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়েছে রেলওয়ে পুলিশ।

বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত মোশারফ হোসেনের বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ছত্রপাড়া গ্রামে। তার বাবার নাম জৈবুদ্দিন বিশ্বাস।

ঢাকা রেলওয়ে থানার এসআই রহিমা আক্তার বলেন, ঐ ব্যক্তি চট্টগ্রামের একটি কোম্পানির নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন। আজ ভোরে চট্টগ্রাম থেকে বাড়ি যাওয়ার উদ্দেশে ঢাকায় আসেন তিনি। ট্রেন থেকে নামার সময় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, অসুস্থতাজনিত কারণে ঐ ব্যক্তির মৃত্যু হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি।

ডেইলি-বাংলাদেশ/এআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!