ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বজ্রপাতে ৩ গরুর মৃত্যু

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৯, ১ মে ২০২৪
বজ্রপাতে ৩ গরুর মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় বজ্রপাতে আব্দুর রাজ্জাক হাওলাদার নামে এক কৃষকের তিনটি গরু মারা গেছে। 

মঙ্গলবার (৩০ এপ্রিল) রাত ৩টার দিকে উপজেলার চম্পাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাছুয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। 

কৃষক আব্দুর রাজ্জাক হাওলাদার বলেন, অতিরিক্ত গরমের কারণে রাতে গরুগুলো মাঠে বেঁধে রেখেছিলাম। রাত ৩টার দিকে হঠাৎ বজ্রপাতে গরুগুলো মারা গেছে। রাতে বুঝতে পারিনি, সকালে দেখেছি। এরপর মৃত গরু তিনটি মাটি চাপা দেই। 

Advertisement

তিনি আরো বলেন, এতে আমার আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।

চম্পাপুর ইউপির চেয়ারম্যান মো. মাহবুবুল আলম বাবুল মাস্টার জানান, খোঁজ নিয়েছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ডিসি স্যারকে জানিয়েছি। 

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) ডা. মো. জামাল উদ্দিন বলেন, আমি আপনার মাধ্যমে খবরটি জানলাম। আমার অফিস থেকে লোক পাঠিয়ে খবর নিচ্ছি। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: পটুয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!