ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ডেমরায় ১৪ বাসে আগুনের ঘটনা রহস্যজনক: ফায়ার সার্ভিসের ডিজি

নিজস্ব প্রতিবেদকঙ
প্রকাশিত: ০১:২৭, ২ এপ্রিল ২০২৪
ডেমরায় ১৪ বাসে আগুনের ঘটনা রহস্যজনক: ফায়ার সার্ভিসের ডিজি
ছবি: সংগৃহীত

রাজধানীর ডেমরায় গ্যারেজে থাকা লন্ডন এক্সপ্রেসের ১৪টি বাস আগুনে পুড়ে যাওয়ার ঘটনাকে রহস্যজনক বলছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

তিনি বলেছেন, কীভাবে এই আগুনের ঘটনা ঘটলো তা তদন্ত করে জানার চেষ্টা চলছে। তদন্তের পর জানা যাবে এটি নাশকতা নাকি দুর্ঘটনা।

পুলিশ জানিয়েছে, আগুন লাগার পর ঘটনার কারণ উদঘাটনে কাজ শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট। তারা আলামত সংগ্রহ করছে।

Advertisement

এর আগে, সোমবার রাত ৮টা ৫০ মিনিটে ধার্মিকপাড়ায় বাসের গ্যারেজে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ৮টা ৫৯ মিনিটে ডেমরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরবর্তীতে সিদ্দিকবাজার থেকে আর তিনটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ৯টা ৪৮ মিনিটে পাঁচ ইউনিটের আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে গ্যারেজে থাকা ১৪টি বাস পুড়ে যায়।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!