ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে টাইলস কারখানায় আগুন

গাজীপুর ও শ্রীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৮:১৮, ১ এপ্রিল ২০২৪
গাজীপুরে টাইলস কারখানায় আগুন
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে একটি টাইলস কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

রোববার (৩১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের মীর সিরামিক্স কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে। 

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বেলাল আহমেদ জানান, রাত সাড়ে ১১টার দিকে মীর সিরামিক্স কারখানার ফিনিশিং ফ্লোরে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। আগুনের তীব্রতা ব্যাপক হওয়ায় পরবর্তীতে রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের আরো দুটি ইউনিট আগুন নেভাতে যায়। ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!