ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

পুলিশ সেজে ছিনতাই, ৯৯৯-এ কলে আটক ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:১৭, ২৭ মার্চ ২০২৪
পুলিশ সেজে ছিনতাই, ৯৯৯-এ কলে আটক ২
ফাইল ফটো

পুলিশ সেজে ছিনতাইয়ের অভিযোগে রাজধানীর বিজয় স্মরনী মোড় থেকে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলেন- মো. রাজু (৫২) ও মো. নাজমুল (৫০)। 

বুধবার সকালে তেজগাঁও থানার বিজয় স্মরনী মোড়ের কলমিলতা মার্কেটের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার দুজনের বিরুদ্ধে পুলিশ পরিচয়ে বিদেশগামী যাত্রীদের কাছ থেকে ছিনতাই করার অভিযোগ রয়েছে।

তেজগাঁও থানা পুলিশ জানায়, গ্রেফতার দুজনই পেশাদার ছিনতাইকারী। উভয়ের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তারমধ্যে রাজু একটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি। দুজনে মূলত নিম্নবিত্ত বিদেশগামী যাত্রীদের টার্গেট করে। যারা শ্রমিক হিসেবে কাজের জন্য মধ্যপ্রাচ্যে যান তারাই এদের মূল টার্গেট। বিদেশ থেকে দেশে আসার পর প্রথমে তাদেরকে পুলিশ পরিচয়ে ধরে রাজু ও নাজমুল। এরপর ভয়ভীতি দেখিয়ে তাদের কাছে থাকা নগদ টাকা, মোবাইল ছিনিয়ে নেয়। সাধারণত তারা অল্প টাকা যেমন ৫০০, ১০০০ টাকা ছিনতাই করেন। 

Advertisement

পুলিশ জানায়, বুধবার সকালে আল আমিন নামে এক সৌদিগামী ব্যক্তি মেডিকেল পরীক্ষার জন্য ঢাকায় আসেন। এসময় পুলিশ পরিচয়ে তাকে একটি সিএনজিতে তোলেন রাজু, নাজমুল। পরে তার কাছে থাকা ১২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে তাকে গাড়ি থেকে নামিয়ে দেয়।

এ সময় আল আমিন চিৎকার করলে আশপাশের লোকজন এসে তাদের আটক করে। পরে ৯৯৯ এ ফোন করলে তেজগাঁও থানা পুলিশ তাদের আটক করে।

তেজগাঁও থানার ওসি কাজী আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!