ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]
খৎনা করাতে গিয়ে শিশুর মৃত্যু

উৎফুল্ল মনে ওটিতে ঢুকেছিল আয়হাম, ফিরল নিথর দেহ 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫১, ২১ ফেব্রুয়ারি ২০২৪
উৎফুল্ল মনে ওটিতে ঢুকেছিল আয়হাম, ফিরল নিথর দেহ 
ছবি: সংগৃহীত

রাজধানীর মালিবাগের জেএস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টারে সুন্নতে খৎনা করাতে গিয়ে মতিঝিল আইডিয়াল স্কুলের শিক্ষার্থী আহনাফ তাহমিন আয়হামের মৃত্যুর ঘটনায় মুষঢ়ে পড়েছেন তারা বাবা-মা ও স্বজনরা।

বুধবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গের সামনে আয়হামের বাবা বলেন, ওটিতে ঢোকানোর সময় ছেলে বলছিল- তার নাকি একটু ভয় লাগছে। আমি বলেছিলাম- বাবা কোনো সমস্যা নেই, আল্লাহ ভরসা। এরপর ওটিতে ঢুকল, আর সব শেষ।

তিনি আরো বলেন, আমার ছেলে খুব উৎফুল্ল মনে ওটিতে ঢুকেছিল, খুব উৎফুল্লভাবে। তার খৎনা করানো হবে, এতে সে খুব খুশি ছিল।

Advertisement

আয়হামের বাবা বলেন, আমি চাইনি মামলা করার জন্য, মামলার দরকার নেই। আমার ডিস্ট্রিক্ট কমিশনার আমাকে ফোন দিয়ে বলেছেন মামলা করতে হবে, তারা পদক্ষেপ নেবেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!