বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে জেলার বাকেরগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিশুর বাবা বলেন, আমার ছেলের খতনার জন্য বাকেরগঞ্জ উপজেলা পাদ্রীশিবপুর ইউনিয়ন পরিষদের বাসিন্দা শাহজাহান হাজামকে বাড়িতে ডাকা হয়। তিনি এসে খতনার সময় সামনের চামড়া না কেটে বিশেষ অঙ্গের অর্ধেক কেটে ফেলেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণ হলে ছেলেকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
.png)
বাকেরগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জগদীশ চন্দ্র মিত্র বলেন, ওই লোক দীর্ঘদিন ধরে এ কাজ করেছে। তার বয়স এখন ৯০ এর কোঠায়। এরপরও যেহেতু তিনি ভুল করেছেন তার এলাকার মেম্বার-চেয়ারম্যান ডেকে অঙ্গীকারনামা নেয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, এ কাজ আর জীবনেও করবেন না। এছাড়া ওই শিশুর চিকিৎসার সব খরচ বহন করবেন তিনি।
বাকেরগঞ্জ থানার ওসি মাকসুদুর রহমান বলেন, বিষয়টি শুনেছি। তবে এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।