শনিবার পৃথক সময়ে মরদেহ দুইটি উদ্ধার করা হয়।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) নীল কমল জানান, শনিবার রাত ৩টার দিকে খবর পেয়ে টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের গেটের সামনে থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করি আমরা। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
তিনি আরো বলেন, আশপাশের লোকদের জিজ্ঞেস করলে তারা ঐ ব্যক্তির পরিচয় সম্পর্কে কিছু বলতে পারেননি। তার পরনে ছিলো লুঙ্গি ও শার্ট। প্রযুক্তির সহায়তার মাধ্যমে তার নামপরিচয় জানার চেষ্টা করছি। তার বয়স আনুমানিক ৪৭ বছর। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কাজুলেটি বিভাগের ১০৩ নং ওয়ার্ডের সিড়ির নীচ থেকে আরেক অজ্ঞাতনামা ব্যক্তির (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, ঢামেক হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মীরা সকালের দিকে ঐ ব্যক্তিকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে আসে। পরে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
তিনি আরো বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। মৃত ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিল। বিষয়টি শাহাবাগ থানা পুলিশকে জানানো হয়েছে।