ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

চকবাজারে ফাঁস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩১, ৩ ডিসেম্বর ২০২৩
চকবাজারে ফাঁস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা
ফাইল ফটো

রাজধানীর চকবাজারের বকশিবাজারে জয়নগ রোড়ের একটি বাসায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বাবুল সাহা নামের এক ব্যবসায়ী।

রোববার মধ‍্য রাতে এ আত্মহত্যার ঘটনা ঘটে। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক রোববার ভোর পৌনে ছয়টার দিকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালে বাবুল সাহাকে নিয়ে আসা তার শ‍্যালক সঞ্জয় কুমার সাহা জানান, রোববার রাতে ফ‍্যানের সঙ্গে দুলাভাইকে ঝুলন্ত দেখতে পেয়ে তাকে দ্রুত ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাবুল শাহ বকশিবাজার জয়নগ রোডের একটি ভাড়া বাসায় থাকতেন। কিশোর মোহন সাহা বাবুল সাহার বাবা।

Advertisement

তিনি বলেন, আমার ভগ্নিপতি বাবুল সাহা চকবাজারে ব্যবসা করতেন। তিনি কয়েকজন ব্যবসায়ীর কাছে বকেয়া টাকা পেতেন। তাদের কাছ থেকে টাকা ফেরত না পাওয়ায় তার নিজ ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়। তাই ‍দুশ্চিন্তাগ্রস্ত হয়ে তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন। 

ঢামেকে পুলিশ ক‍্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে, বিষয়টির চকবাজার থানাকে জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ফাঁস
লিংক সফলভাবে কপি হয়েছে!