তার নাম মো. আল মামুন আরাফাত (১৮)। তিনি পিরোজপুর জেলার ইন্দুরখানি উপজেলার প্রত্যাশী গ্রামের আল আমিনের ছেলে। বৃহস্পতিবার মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান এ তথ্য জানান।
মৃত আল মামুনের চাচা মো. ইয়াসিন বলেন, আল মামুন ৮ থেকে ১০ দিন ধরে কমলাপুরে সালিমার রেস্টুরেন্ট অ্যান্ড আবাসিক হোটেলে কাজ করতো। গত রাতে হোটেল থেকে আমাকে জানানো হয়, মামুন ওয়াশ রুমে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দিয়েছে। সংবাদ শুনে হোটেলে যাই। পরে মতিঝিল থানার পুলিশের সহযোগিতায় তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
.png)
তিনি আরো বলেন, মামুন ফাঁস দিয়ে আত্মহত্যা করার মতো কোনো কারণ আমরা দেখছি না। শুনেছি, সেখানে বয়ের কাজ করতো। বাবুর্চির সঙ্গে তার তর্কাতর্কি হয়েছিল।