মঙ্গলবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে দশটার দিকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালে নিয়ে আসা ট্রাকচালক মো. কবির হোসেন জানান, ট্রাকস্ট্যান্ডে আমার কাভার্ড ভ্যানে মিস্ত্রিরা ওয়েল্ডিংয়ের কাজ করার সময় আল আমিন তাদের সহযোগিতা করছিলেন। তখন কাভার্ড ভ্যানের পুরো বডি বিদ্যুতায়িত হয়ে যায়, সে সময় কাভার্ড ভ্যানে ধরলে বিদ্যুৎস্পৃষ্ট হয় আল আমিন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
তিনি আরো বলেন, ভোলার দৌলতপুর থানার চরপাতা কাজিরহাট গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে আল আমিন।বর্তমানে তেজগাঁও এলাকায় থাকতেন।
ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।