ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে রডমিস্ত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৪, ১৫ আগস্ট ২০২৩
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে রডমিস্ত্রীর মৃত্যু
ফাইল ফটো

রাজধানীর শাহ আলী থানা এলাকায় একটি ভবনের রড কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সোহাগ (২২) নামে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

সেহাগের বন্ধু ইমরান বলেন, সকালের দিকে মাজার রোড এলাকার একটি ছয়তলা ভবনের চারতলায় রড কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে  নিচে পড়ে যায় সোহাগ। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বাড়ি ভোলা জেলায়

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে বিষয়টি অবগত করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!