সোমবার সকাল ১০টার দিকে ঝাউলাহাটি চৌরাস্তা ডার্লিংপয়েন্ট রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনার পরপরই আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে বেলা ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
মিজানের সহকর্মী মো. আরিফ জানান, মিজান বাবুর্চির সহযোগী ছিলেন। বাবুর্চিখানায় লাইট নষ্ট হয়ে যায়। মিজান লাইট লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে আহত হন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি কামরাঙ্গীরচর থানা-পুলিশকে জানানো হয়েছে।