মঙ্গলবার বিকেল পৌনে ৫ টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছা. জাকিয়া পারভিন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি জামাল পত্তনদার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের (ফেলু মোল্যার পাড়া) হোসেন পত্তনদারের ছেলে ।
.png)
নিহত সাইফুল ইসলাম রিপন ঢাকার সাউথ-ইস্ট ইউনিভার্সিটির আইন বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাবার নাম মোহন মন্ডল ।
জানা যায়, ২০১৪ সালের ৬ সেপ্টেম্বর রাত সোয়া ৮টার দিকে বাড়ি থেকে বের হয়, রাত পৌনে ৩টার দিকে দৌলতদিয়া পতীতাপল্লীর কল্পনা বাড়িওয়ালির দুই নম্বর গেটের সামনে তাকে গুলি করে হত্যা করা হয় ।
এ ঘটনার পর নিহত রিপনের মামা বাদী হয়ে গোয়ালন্দ থানায় মামলা দায়ের করেন। মামলায় জামাল পত্তনদার, ইয়াসিন শেখ, মো. শহিদ, সুমন শেখ ও হারুনসহ অজ্ঞাত আরো আট থেকে ১০ জনকে আসামি করা হয়। পুলিশ মামলার তদন্ত শেষে মোট ১৩ জনের বিরুদ্ধে এজাহারপত্র দেয়। রায় প্রদান করার সময় প্রধান আসামি পলাতক ছিলেন ।
নিহত রিপনের বাবা মোহন মন্ডল রায়ে ক্ষুদ্ধ হয়েছেন। তিনি বলেন, আমার ছেলের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মাত্র একজনকে ফাঁসির রায় দেওয়া হয়েছে। এ রায় মানি না। আমরা উচ্চ আদালতে যাবো ।
আসামি পক্ষের আইনজীবী আশরাফুল হাসান আশা বলেন, বিজ্ঞ আদালত একজনের মৃত্যুদণ্ড দিয়েছেন, আর ১২ জনকে খালাস দিয়েছেন। আমরা ন্যায় বিচার পেয়েছি।