ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাদুল্লাপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল অটোচালকের

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:০৮, ১৭ আগস্ট ২০২৩
সাদুল্লাপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল অটোচালকের
ফাইল ফটো

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হিরু মিয়া নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।  

বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের সদরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হিরু মিয়া ওই গ্রামের আবুল হোসেনের ছেলে। 

স্বজনরা জানায়, ওই সময় হিরু মিয়া জমিতে সেচ দেওয়ার জন্য মোটরপাম্প চালু করেন। এরই মধ্যে বিদ্যুৎ চলে গেলে মেইন সুইট বন্ধ না করেই সংযোগ ঠিক করছিল। এই মুহূর্তে আবারো বিদ্যুৎ চলে এলে ঘটনাস্থলে মারা যান হিরু মিয়া। 

Advertisement

ধাপেরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুর রাজ্জাক ফকির বলেন, অসাবধানবসত: বিদ্যুৎস্পৃষ্টে হিরু মিয়া মারা গেছেন।  

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!