মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার বালিজুড়ি ইউনিয়নের পূর্ব সুখনগরী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত নুর আলম একই গ্রামের নাদু আকন্দের ছেলে।
বালিজুড়ি ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য নাজির হোসেন লাজু জানান, নুর আলম বিকেল ৪টার দিকে নিজ বাড়িতে অটোরিকশা চার্জ দিতে যান। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্বজনরা নুর আলমকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
মাদারগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।