শুক্রবার সকালে উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ব্যবসায়ী জাহিদুর রহমান শাওন মাওনা গ্রামের মতিউর রহমানের ছেলে। জাহিদুর মাওনা চৌরাস্তা এলাকায় একটি দোকানে মোবাইল সার্ভিসিংয়ের ব্যবসা করতেন।
জাহিদুরের ছোট ভাই শাহীন জানান, সকালে দোকানের জন্য একটি নতুন ফেস্টুন বানিয়ে বহুতল ভবনের তিনতলায় উঠছিলেন। এ সময় ভবন ঘেঁষা বিদ্যুতের তারের সঙ্গে ফেস্টুনটি লাগলে জাহিদুর বিদ্যুৎস্পৃষ্ট হন। জাহিদুরকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
.png)
শ্রীপুর থানার ওসি এএফএম নাসিম জানান, এ বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।