রোববার দুপুরে উপজেলার কৈলাটি ইউনিয়নের কান্দারবাড়ি বিশমপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- একই গ্রামের সাইয়েদুল ইসলাম (৩০) এবং তার স্ত্রী আফসানা আক্তার (২৬)।
কৈলাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুরে নিজেদের ঘরে রঙের কাজ করছিলেন সাইয়েদুল ইসলাম এবং তার স্ত্রী আফসানা আক্তার। এ সময় আলমারি সরাতে যান তারা। বিদ্যুতের তার আলমারিতে লেগে বিদ্যুতায়িত হয়েছিল। তারা আলমারি ধরার সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
.png)
সিধলী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. এনামুল হক জানান, খবর পেয়ে লাশ দুইটি উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।