ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যশোরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিক্ষকের

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৬, ১২ আগস্ট ২০২৩
যশোরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিক্ষকের
ফাইল ছবি

যশোরের মণিরামপুর উপজেলায় শ্যালো মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রফিকুল ইসলাম রফিক নামে এক প্রাইভেট শিক্ষকের মৃত্যু হয়েছে।

শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে পৌরসভার স্বরুপদাহ গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রফিক স্বরুপদাহ গ্রামের বাসিন্দা।

রফিকের স্বজনরা জানান, শনিবার বিকেলে বাড়ির পাশের শ্যালো মেশিনের ঘরে কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্টে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তন্ময় কুমার বিশ্বাস বলেন, হাসপাতালে আনার আগেই রফিকের মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!