বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও ৬০ ফিট এলাকার পিবিআই (ঢাকা মেট্রো-উত্তর) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশেষ পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম।
তিনি জানান, ঐ ঘটনায় মনোয়ার আলী পরে জানতে পারেন ঘটনার দিন সকাল সাড়ে ৯টা থেকে বেলা সোয়া ১১টার মধ্যে স্ত্রী রেজিনা রহমানকে (৫৫) বাসায় একা পেয়ে বাসায় থাকা সাড়ে ৪ লাখ টাকা, একটি স্বর্ণের বালা, একটি স্বর্ণের চামচ নিয়ে পালিয়ে যায় নুরজাহান ও তার এক সহযোগী। পরে ভুক্তভোগী মনোয়ার আলী হাতিরঝিল থানায় মামলা করেন।
.png)
পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম বলেন, ওই মামলার দায়িত্ব থানা-পুলিশ থেকে পিটিআইএর ওপর ন্যস্ত হয়। এরপর খোঁজ মেলে ছদ্মবেশী নুরজাহানের। বেরিয়ে আসে আসল কাহিনী।
পিবিআই জানায়, বিলকিস পেশাদার চক্রের সদস্য। একেক বাসায় একেক নামে গৃহকর্মীর কাজ নিতেন। সুযোগ বুঝে নগদ টাকা, স্বর্ণালংকারসহ গুরুত্বপূর্ণ মালামাল লুট করে পালিয়ে যেতেন। বুধবার রাজধানীর কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পিবিআই ঢাকা মেট্রোর (উত্তর) একটি বিশেষ দল। তার স্বামীর বাড়ি ময়মনসিংহে ধোবাউড়ায় হলেও তিনি স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করেন বাবার বাড়ি জামালপুর মেলান্দহ রুকনাই গ্রামকে।
পিবিআই আরো জানায়, নুরজাহানের নামে রাজধানীর শেরে বাংলা নগর থানা, ভাটারা থানা, উত্তরা পশ্চিম থানায় মোট চারটি চুরির মামলা রয়েছে। তার পেছনে আরও কেউ আছে কিনা তা জানতে রিমান্ড চেয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।