ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে ১১৫ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৪৬, ২ আগস্ট ২০২৩
রাজধানীতে ১১৫ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস
ফাইল ফটো

রাজধানীতে অবৈধ ও বিল বকেয়া থাকায় অভিযান চালিয়ে দুইদিনে ১১৫টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস। মঙ্গল ও বুধবার এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

তিতাস জানায়, বুধবার অবৈধভাবে গ্যাস ব্যবহার ও বকেয়ার কারণে বিশেষ অভিযান পরিচালনা করে সংযোগ বিচ্ছিন্নকারী টিম ঢাকা মেট্রো। তারা ঢাকার বিভিন্ন এলাকায় বকেয়ার কারণে ৪৮টি আবাসিক এবং পাঁচটি বাণিজ্যিক গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করে।

এছাড়া অবৈধ গ্যাস ব্যবহারের কারণে একটি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অন্যদিকে তাৎক্ষনিকভাবে বকেয়া ও জরিমানা বাবদ ৮৮. ৮১ লাখ টাকা আদায় করে তিতাস।

Advertisement

মঙ্গলবার ১ আগস্ট একইভাবে অবৈধ গ্যাস ব্যবহার এবং বকেয়ার কারণে সংযোগ অভিযান চালায় তিতাস। এতে ঢাকার বিভিন্ন অঞ্চলে বকেয়ার কারণে ৫৫টি আবাসিক, একটি বাণিজ্যিক, একটি শিল্প এবং একটি সিএনজি গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এছাড়াও অবৈধ গ্যাস ব্যবহারের কারণে তিনটি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস। তাৎক্ষনিকভাবে আদায় করা হয় ২৪.৫৩ লাখ টাকা।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!