ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

স্ত্রীর সঙ্গে অভিমানে প্রাণ দিলেন যুবক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:০১, ২ আগস্ট ২০২৩
স্ত্রীর সঙ্গে অভিমানে প্রাণ দিলেন যুবক
প্রতীকী ছবি

স্ত্রীর সঙ্গে অভিমান করে রাজধানীর খিলগাঁও থানার নবীনবাগ বড়বাড়ি এলাকায় নাসির বিশ্বাস (১৯) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। 

বুধবার ভোরের দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাসির বিশ্বাস পেশায় একজন সুইপার। তার গত কয়েকদিন ধরে জ্বর। মঙ্গলবার রাতে তার স্ত্রী তাকে বারবার খেতে বলায় সে স্ত্রীকে মারধর করে। পরে স্ত্রী রাগ করে করে তার বাপের বাড়ি চলে যায়। এ সময় নাসির তাকে বলে তুমি চলে গেলে আমি আত্মহত্যা করব। 

Advertisement

এ বিষয়ে খিলগাঁও থানার এসআই আব্দুল্লাহ আল হাসান বলেন, এলাকাবাসী আমাদের খবর দিলে আমরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, তারা খিলগাঁও থানার বড়বাড়ি নবীনবাগ এলাকার ৭৮৬ নম্বর বাসায় ভাড়া থাকতো। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, স্ত্রীর সঙ্গে অভিমান করেই ঐ যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবুও মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: আত্মহত্যা
লিংক সফলভাবে কপি হয়েছে!