ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

‘রাকিব বিয়ে না করলে আত্মহত্যা ছাড়া উপায় থাকবে না’

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৪, ১৭ জুলাই ২০২৩
‘রাকিব বিয়ে না করলে আত্মহত্যা ছাড়া উপায় থাকবে না’
বিয়ের দাবিতে অবস্থান

মানিকগঞ্জ পৌরসভার বেউথা এলাকায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান করেছেন এক তরুণী (১৯)।

সোমবার সকাল ১০টার দিকে প্রেমিকের বাড়িতে অবস্থান নেন ঐ তরুণী। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঐ তরুণী এবং তার প্রেমিক রাকিবুল ইসলামকে থানায় নিয়ে যায় পুলিশ।

জানা গেছে, মানিকগঞ্জ পৌরসভা এলাকার একটি বিউটি পার্লারে কাজ শিখতে যাওয়ার সময় রাকিবের সঙ্গে পরিচয় হয় ঐ তরুণীর। একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাদের মধ্যে। তিন বছর ধরে প্রেমিক রাকিবুল ইসলাম বিয়ের আশ্বাসে বিভিন্ন সময় ভুক্তভোগীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। ঐ তরুণীর ভাড়া বাসায়ও স্বামী পরিচয়ে দীর্ঘদিন যাতায়াত ছিল রাকিবের।

Advertisement

ভুক্তভোগী তরুণী বলেন, বিয়ের আশ্বাসে রাকিব আমার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তুলেছে। আমরা স্বামী-স্ত্রীর মতো থেকেছি। পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। এখন আমার যাওয়ার আর কোনো জায়গা নেই। তবে হঠাৎ করে রাকিব আমাদের প্রেমের সম্পর্ক অস্বীকার করে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। তাই বাধ্য হয়ে রাকিবের বাড়িতে এসেছি। এখন রাকিব যদি আমাকে বিয়ে না করে তাহলে আত্মহত্যা করা ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না।

মানিকগঞ্জ সদর থানার ওসি আব্দুর রউফ সরকার জানান, দুজনকেই পুলিশ হেফাজতে আনা হয়েছে। অনশনরত অবস্থায় মেয়েটি অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!