প্রেমিক আলমগীর হোসেন (২২) একই গ্রামের কামের আলীর ছেলে। আর অনশনে বসা ঐ নারীর বয়স ২৫ বছর।
অনশনে বসা ঐ নারী জানান, প্রায় দুই বছর ধরে আলমগীর হোসেনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক চলে আসছে। বিয়ের প্রলোভনে একাধিকবার তাদের শারীরিক সম্পর্কও হয়েছে। কিন্তু এখন আলমগীর বিয়ে করতে চাচ্ছেন না। এ কারণে তিনি অনশনে বসেছেন।
.png)
জানা গেছে, ঐ নারীর স্বামী পেশায় রিকশা চালক। তাদের দুই সন্তান আছে।
স্থানীয় ইউপি সদস্য হুমায়ুন কবির বলেন, ঘটনা শুনে ঐ বাড়িতে গিয়েছিলাম। ঐ নারীর দুই সন্তান রয়েছে। রোববার বিকেল থেকে অনশন করছেন। রাতেও সেখানে ছিলেন।
পুঠিয়া থানার ওসি ফারুক হোসেন জানান, এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।