ঘটনাটি ঘটেছে রোববার (১৬ জুলাই) রংপুরের মিঠাপুকুর উপজেলার ২ নম্বর রানীপুকুর ইউপির বলদিপুকুর দক্ষিণপাড়া গ্রামে।
অভিযুক্ত প্রেমিক নাহিদ উপজেলার ২ নম্বর রানীপুকুর ইউপির বলদিপুকুর দক্ষিণপাড়া গ্রামের লালু মিয়ার ছেলে নাহিদ হাসান। তিনি এবার এসএসসির ফলপ্রার্থী।
.png)
অনশনে থাকা ওই ছাত্রী বলেন, এক বছর থেকে নাহিদের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক। সেই সম্পর্কের সুবাদে আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে ঘোরাঘুরি করেছে নাহিদ। নাহিদ জানিয়েছিল, এসএসসি পরীক্ষা শেষে আমাকে বিয়ে করবে। কিন্তু এসএসসি পরীক্ষার পর নাহিদ আমার সঙ্গে যোগাযোগ কমিয়ে দেয়। তবে বিষয়টি আমার মা জেনে গেলে আমি নাহিদের বাড়িতে চলে আসি।
অভিযুক্ত নাহিদের বাবা লালু মিয়ার বলেন, আমার ছেলে বাড়িতে নেই। কীভাবে এত ছোট মেয়ে বাড়িতে বিয়ের দাবিতে এসেছে, তা বুঝতে পারছি না। দুজনেরই বয়স কম, মেয়ের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।
মিঠাপুকুর থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, বিষয়টি শুনেছি। কিন্তু এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।