ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

চলতি মাসেই আগারগাঁও-মতিঝিল রুটে মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল: এম এ এন ছিদ্দিক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:০০, ১ জুলাই ২০২৩
চলতি মাসেই আগারগাঁও-মতিঝিল রুটে মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল: এম এ এন ছিদ্দিক
ফাইল ফটো

চলতি জুলাই মাসে আগারগাঁও থেকে মতিঝিল রুটে পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চলবে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।

তিনি বলেন, আগারগাঁও থেকে মতিঝিল রুটের কাজ শেষ হয়েছে ৯০ ভাগের বেশি। এই ৮ কিলোমিটার অংশে এখন শুধু স্টেশনগুলো প্রস্তুত করার অপেক্ষা। তবে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরোপুরি মেট্রোরেল চালু হতে আরো কমপক্ষে ৪ মাস লাগবে।

শনিবার গণমাধ্যমের সঙ্গে আলাপে এম এ এন ছিদ্দিক বলেন, উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ১২ কিলোমিটারের পথে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত যাত্রী পরিবহন করছে মেট্রোরেল। বাকি অংশের পারফরমেন্স টেস্ট হবে চলতি মাসেই।

Advertisement

তিনি আরো বলেন, নতুন সংযোজিত মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত ১ কিলোমিটার অংশের ভূমি অধিগ্রহণের কাজ শেষ হয়েছে। শুরু হয়েছে পূর্ত কার্যক্রমও। কমলাপুর রেলস্টেশনের সামনের সড়কে দৃশ্যমান পাইল ক্যাপও। পূর্ত কার্যক্রমের মধ্যে প্রথমে মাটির নিচে পাইল করতে হবে ১৭৬টি। সেখানে আমাদের ৩১টি করা হয়েছে। এছাড়া পিয়ার ক্যাপ করতে হবে ৬৩টি। সেখানে আমরা ২টা করেছি, আরো দুটির কাজ এই সপ্তাহে শেষ হবে।

ডিএমটিসিএল এমডি বলেন, চলতি বছরই উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে। কমলাপুর পর্যন্ত চলাচল শুরু হবে ২০২৫ সালের ডিসেম্বর নাগাদ।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: মেট্রোরেল
লিংক সফলভাবে কপি হয়েছে!