ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

আবারো পরিবর্তন হলো মেট্রোরেলের ‘হেডওয়ে টাইম’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:০৮, ১৯ জুন ২০২৩
আবারো পরিবর্তন হলো মেট্রোরেলের ‘হেডওয়ে টাইম’
ফাইল ফটো

আবারো পরিবর্তন আনা হচ্ছে মেট্রোরেলের হেডওয়ে টাইমে (দুটি ট্রেন চলাচলের মধ্যে সময়ের পার্থক্য)। আগামী ২২ জুন (বৃহস্পতিবার) থেকে এটি কার্যকর হবে।

সোমবার এক নোটিশে এ তথ্য জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এর আগে, ৪ জুন মেট্রোরেলের হেডওয়ে পরিবর্তন আনা হয়েছিল।

নোটিশে বলা হয়েছে, মেট্রোরেলে যাতায়াতকারী যাত্রীদের সুবিধার্থে আগামী বৃহস্পতিবার (২২ জুন) থেকে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে আগারগাঁও মেট্রোরেল স্টেশন পর্যন্ত মেট্রো ট্রেনের হেডওয়ে পরিবর্তন করা হবে। সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত পিক আওয়ারে হেডওয়ে হবে ১০ মিনিট করে। বেলা ১১টা ১ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত অফ-পিক আওয়ারের হেডওয়ে হবে ১৫ মিনিট। এছাড়া বিকেল ৪টা ১ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত পিক আওয়ারের হেডওয়ে হবে ১০ মিনিট।

Advertisement

এদিকে সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত অফ-পিক আওয়ারে হেডওয়ে হবে ১২ মিনিট করে। বেলা ১১টা ১ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত পিক আওয়ারের হেডওয়ে হবে ১০ মিনিট।

নোটিশে আরো বলা হয়েছে, মেট্রোরেলের সাপ্তাহিক বন্ধ যথারীতি শুক্রবারই থাকবে। এছাড়া আসন্ন ঈদুল আজহার দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: মেট্রোরেল
লিংক সফলভাবে কপি হয়েছে!