রাজধানীর ভাটারা ও মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে সোমবার তাদের গ্রেফতার করে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।
গ্রেফতাররা হলেন— মো. তুর্যাউল হোসেন তুর্য (২২), জুলহাস হোসেন ওরফে শয়ন (৩০), মো. মনির হোসনে (২৪), মো. রাসিব বিশ্বাস (২১) ও মো. মাহফুজ বিশ্বাস ওরফে মাহফুজ (২৭), মো. আব্দুল আল মুকিত কাউসার (২১)।
.png)
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে অনলাইনে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি ল্যাপটপ, ১৮টি মোবাইল ফোন ও দুটি হার্ডডিস্ক জব্দ করা হয়। এছাড়া তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত মোট ৩৬টি ফেসবুক পেইজের তথ্য পাওয়া গেছে।
এটিইউয়ের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মোহাম্মদ আসলাম খান এ তথ্য নিশ্চিত করে জানান, এটিইউয়ের অনলাইন মনিটরিং ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ফেসবুকে নজরদারি করে চক্রটিকে শনাক্ত করা হয়। পরে রাজধানীর ভাটারা ও মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
এদেরে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ফেসবুকে বিভিন্ন নামে মোবাইল বিক্রির পেজ খুলে অল্প দামে দামি মোবাইল বিক্রির বিজ্ঞাপন দিত। সাধারণ মানুষ বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে তাদের সঙ্গে যোগাযোগ করলে প্রথমে ৫০০ টাকা বুকিং মানি হিসেবে দেওয়ার জন্য বলা হতো।
পরে প্রতারক চক্রের সদস্যরা ফোন আনলকসহ বিভিন্ন অজুহাত দেখিয়ে আরো টাকা আদায় করত। সাধারণ মানুষ যখন এই প্রতারণা বুঝতে পারত, তখন প্রতারক চক্রের সদস্যরা তাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিত। কিছু কিছু ক্ষেত্রে তারা তাদের ফেসবুক পেজগুলোও কিছুদিনের জন্য বন্ধ রাখত। এমনকি অন্য নামে নতুন ফেসবুক পেজ খুলে প্রতারণা চালিয়ে যেত।
এদিকে গ্রেফতারদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছেন এটিইউয়ের পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান।