ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে পিকআপের চাপায় শিশু নিহত

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৪:৪৫, ১২ মে ২০২৩
রাজধানীতে পিকআপের চাপায় শিশু নিহত
ফাইল ফটো

রাজধানীর মোহাম্মদপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় মো. সাব্বির হোসেন (১২) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে মোহাম্মদপুরের জাফরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শিশুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশু সাব্বিরকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী রানা জানান, শিশুটি তার বন্ধুদের নিয়ে রাস্তায় খেলাধুলা করছিল। হঠাৎ দ্রুতগামী একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিলে সে রাস্তার ওপর ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। তাকে উদ্ধার করে ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

Advertisement

শিশু সাব্বিরের মা মোর্শেদা খাতুন বলেন, আমার ছেলে মাদরাসায় লেখাপড়া করত। ঘটনার সময় আমি রান্না করছিলাম। পরে খবর পেয়ে ঢাকা মেডিকেলে এসে মর্গের ট্রলির উপর মরদেহ দেখতে পাই। 

মোর্শেদা খাতুন রায়েরবাজার পুলপার বটতলা এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন থাকেন বলে জানান।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!